This article is in Bengali.এই লেখাটি বাংলায়।यह लेख बांग्ला में है। Also available in:অন্য ভাষায়:अन्य भाषाओं में: English · हिंदी
পরীক্ষা, ইন্টারভিউ বা অসুস্থ প্রিয়জনকে নিয়ে চিন্তা হওয়া স্বাভাবিক। কিন্তু যখন দুশ্চিন্তা প্রায় সবকিছু নিয়ে, মাসের পর মাস চলতে থাকে, নিয়ন্ত্রণে আনা যায় না, আর শরীরেও তার ছাপ পড়ে, তখন তাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলা হয়। এটি খুব সাধারণ এবং ভালোভাবে চিকিৎসাযোগ্য।
মূল কথা
- অ্যাংজাইটির অনেক উপসর্গ শারীরিক, তাই অনেকে প্রথমে হার্ট বা পেটের ডাক্তারের কাছে যান।
- পরীক্ষায় কিছু না পাওয়া মানে "সব মনের ভুল" নয়; উদ্বেগ সত্যিকারের অসুখ।
- সিবিটি থেরাপি ও কিছু নির্দিষ্ট ওষুধ কার্যকর।
- ঘুমের বা ঘুম-পাড়ানো ওষুধে সাময়িক আরাম মেলে, স্থায়ী সমাধান নয়।
শরীরে ও মনে যা হয়
- সবসময় খারাপ কিছু ঘটবে, এই আশঙ্কা।
- অস্থিরতা, টেনশন, অল্পতেই চমকে ওঠা বা রেগে যাওয়া।
- বুক ধড়ফড়, শ্বাস ভারী লাগা, ঘাম, হাত-পা ঠান্ডা।
- ঘাড়-পিঠে টান, মাথাব্যথা।
- অম্বল, পেট ফাঁপা, বারবার বাথরুমে যাওয়া।
- রাতে ঘুম আসতে দেরি, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া।
- মন বসাতে না পারা, মাথা ফাঁকা হয়ে যাওয়া।
উদ্বেগের নানা রূপ
- জেনারেলাইজড অ্যাংজাইটি: প্রায় সব বিষয়েই অতিরিক্ত দুশ্চিন্তা।
- প্যানিক অ্যাটাক: হঠাৎ তীব্র ভয়ের ঢেউ, মনে হয় মারা যাব।
- সামাজিক ভীতি: লোকের সামনে কথা বলা বা খাওয়ায় প্রবল লজ্জা ও ভয়।
- নির্দিষ্ট ফোবিয়া: উঁচু জায়গা, ইঞ্জেকশন, কুকুর, লিফট ইত্যাদির ভয়।
- স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: বড় অসুখ হয়েছে ভেবে বারবার পরীক্ষা করানো।
অবসেসিভ চিন্তা ও বারবার একই কাজ করার সমস্যা থাকলে পড়ুন ওসিডি।
সুস্থ হওয়ার পথ
- সিবিটি (কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি): দুশ্চিন্তার চক্র চেনা, অহেতুক ভাবনাকে প্রশ্ন করা, এড়িয়ে চলার অভ্যাস কমানো।
- ওষুধ: এসসিটালোপ্রাম বা সারট্রালিন-এর মতো ওষুধ রোজ খেলে কয়েক সপ্তাহে উদ্বেগ কমে। ক্লোনাজেপাম জাতীয় ওষুধ শুধু অল্প সময়ের জন্য।
- নিজের যত্ন: চা-কফি কমানো, নিয়মিত ব্যায়াম, ধীরে শ্বাস নেওয়ার অভ্যাস। কাম কর্নারে দু’মিনিট অনুশীলন করে দেখুন।
- শারীরিক কারণ বাদ দেওয়া: থাইরয়েড বা অন্য অসুখ আছে কি না দেখে নেওয়া।
দেরি না করে দেখান যদি
- দুশ্চিন্তার জন্য ঘুম, কাজ বা সম্পর্কে সমস্যা হচ্ছে।
- আরাম পেতে মদ বা ঘুমের ওষুধ নিয়মিত লাগছে।
- উদ্বেগের সঙ্গে মন খারাপ, হতাশা বা বেঁচে থাকার অনিচ্ছা আসছে।
বাংলায় উদ্বেগ যাচাইয়ের প্রশ্নাবলী পূরণ করে দেখতে পারেন।
অনেকে যা জানতে চান
আমার স্বভাবটাই চিন্তা করার, এরও কি চিকিৎসা হয়?
কেউ কেউ স্বভাবগতভাবে বেশি চিন্তা করেন, কিন্তু যখন সেটা জীবনকে আটকে দেয়, তখন চিকিৎসায় অনেক উপকার হয়। চিকিৎসা আপনার ব্যক্তিত্ব বদলায় না, কষ্ট কমায়।
উদ্বেগের ওষুধে কি নেশা হয়?
রোজ খাওয়ার এসএসআরআই জাতীয় ওষুধে নেশা হয় না। ঘুম-পাড়ানো বেনজোডায়াজেপিন গোত্রের ওষুধে দীর্ঘদিনে নির্ভরতা হতে পারে, তাই চিকিৎসকেরা এগুলো সীমিত রাখেন।
General health information, not a diagnosis or a substitute for seeing a doctor. If you are thinking of harming yourself, call Tele-MANAS 14416 (free, 24×7) or 112 now.এই লেখাটি সাধারণ স্বাস্থ্য-তথ্য, রোগনির্ণয় বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। নিজের ক্ষতি করার চিন্তা এলে এখনই টেলি-মানস ১৪৪১৬ (বিনামূল্যে, ২৪ ঘণ্টা) বা ১১২-এ ফোন করুন।यह लेख सामान्य स्वास्थ्य जानकारी है, निदान या डॉक्टर की सलाह का विकल्प नहीं। ख़ुद को नुकसान पहुँचाने के विचार आएँ तो अभी टेली-मानस 14416 (मुफ़्त, 24×7) या 112 पर कॉल करें।