Homeহোমहोम / Health libraryস্বাস্থ্য লাইব্রেরিस्वास्थ्य लाइब्रेरी /

ডিমেনশিয়া ও আলঝেইমার্স: বয়সের ভুলোমন নাকি অসুখ, আর পরিবারের যত্ন

একই কথা বারবার জিজ্ঞাসা, চেনা রাস্তায় হারিয়ে যাওয়া, টাকার হিসেবে ভুল। ডিমেনশিয়ার প্রথম দিকের লক্ষণ, সারানো যায় এমন কারণ, চিকিৎসা আর যত্নকারীদের জন্য পরামর্শ।

By Dr. Subrata Naskar, MD · Consultant Neuropsychiatrist, Kolkataলিখেছেন ডাঃ সুব্রত নস্কর, MD · কনসালট্যান্ট নিউরোসাইকিয়াট্রিস্ট, কলকাতাलेखक: डॉ. सुब्रत नस्कर, MD · कंसल्टेंट न्यूरोसाइकियाट्रिस्ट, कोलकाता

This article is in Bengali.এই লেখাটি বাংলায়।यह लेख बांग्ला में है। Also available in:অন্য ভাষায়:अन्य भाषाओं में: English · हिंदी

বয়স বাড়লে নাম বা চাবির জায়গা মাঝে মাঝে ভুলে যাওয়া স্বাভাবিক। কিন্তু ডিমেনশিয়ায় স্মৃতি, ভাষা, বিচারবুদ্ধি ও দৈনন্দিন কাজ করার ক্ষমতা ধীরে ধীরে এমনভাবে কমে যে স্বাধীনভাবে চলা কঠিন হয়ে পড়ে। আলঝেইমার্স এর সবচেয়ে সাধারণ কারণ; এছাড়া স্ট্রোকজনিত (ভাস্কুলার) ডিমেনশিয়া, লুই বডি ডিমেনশিয়া প্রভৃতি আছে। ডিমেনশিয়া বয়সের স্বাভাবিক অংশ নয়।

মূল কথা

  • প্রথম দিকের লক্ষণ সূক্ষ্ম, তাই প্রায়ই "বয়স হয়েছে" বলে উপেক্ষা করা হয়।
  • ভিটামিন বি১২-এর অভাব, থাইরয়েড, ডিপ্রেশন বা ওষুধের প্রভাবেও স্মৃতি কমতে পারে, যেগুলো সারানো যায়।
  • কিছু ওষুধ কয়েক ধরনের ডিমেনশিয়ায় উপসর্গ কিছুদিন ধীর করতে পারে; আচরণ ও ঘুমের সমস্যারও চিকিৎসা আছে।
  • রোগীর মতোই যত্নকারীরও সাহায্য ও বিশ্রাম দরকার।

প্রথম দিকের লক্ষণ

  • সাম্প্রতিক ঘটনা বা কথা ভুলে যাওয়া, একই প্রশ্ন বারবার করা।
  • টাকাপয়সা, বিল বা ওষুধ সামলাতে ভুল।
  • চেনা জায়গায় রাস্তা গুলিয়ে ফেলা।
  • কথার মাঝে ঠিক শব্দ খুঁজে না পাওয়া।
  • রান্না বা পরিচিত কাজের ধাপ ভুলে যাওয়া।
  • স্বভাবে বদল: সন্দেহ, খিটখিটে মেজাজ, উদাসীনতা বা গুটিয়ে যাওয়া।
  • প্রতারকের ফাঁদে পড়ার মতো বিচারবুদ্ধির ভুল।

পার্থক্যটা আরও বুঝতে দেখুন আলঝেইমার্স না সাধারণ ভুলোমন?

পরীক্ষা ও চিকিৎসা

  • মূল্যায়ন: রোগী ও পরিবারের কাছ থেকে ইতিহাস, স্মৃতি ও চিন্তাশক্তির পরীক্ষা, রক্ত পরীক্ষা এবং সাধারণত মস্তিষ্কের স্ক্যান।
  • ওষুধ: ডোনেপেজিল, রিভাস্টিগমিন বা মেমান্টিনের মতো ওষুধ কারো কারো ক্ষেত্রে কিছু সময় স্মৃতি ও দৈনন্দিন কাজে সাহায্য করে।
  • অন্য অসুখের নিয়ন্ত্রণ: প্রেশার, সুগার, কম শোনা ও ডিপ্রেশনের চিকিৎসা।
  • আচরণ ও ঘুম: অস্থিরতা, সন্ধ্যার পর বিভ্রান্তি, সন্দেহ বা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সমস্যা সামলানো।

পরিবারের জন্য কিছু পরামর্শ

  • প্রতিদিন একই রুটিনে খাওয়া, স্নান, হাঁটা ও ঘুম রাখুন।
  • ছোট, সহজ বাক্যে কথা বলুন; একসঙ্গে একটার বেশি প্রশ্ন নয়।
  • তর্ক করবেন না; ভুল ধরিয়ে দেওয়ার চেয়ে মনোযোগ অন্যদিকে ঘোরানো বেশি কাজের।
  • ঘরে ভালো আলো, পিছলে না যাওয়ার ব্যবস্থা, গ্যাস ও ওষুধ নিরাপদে রাখুন।
  • পকেটে নাম-ঠিকানা-ফোন নম্বর লেখা কার্ড রাখুন।
  • সম্পত্তি ও আইনি বিষয় প্রথম দিকেই গুছিয়ে নিন।
  • যত্নের দায়িত্ব ভাগ করে নিন; নিজের বিশ্রাম ও মন ভালো রাখাও জরুরি।

দেরি না করে দেখান যদি

  • কয়েক মাস ধরে ভুলে যাওয়া বাড়ছে।
  • হঠাৎ কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে; এটা সংক্রমণ বা ওষুধজনিত ডেলিরিয়াম হতে পারে, জরুরি চিকিৎসা দরকার।
  • বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে যাচ্ছেন, আগ্রাসী হচ্ছেন, বা বাড়িতে একা নিরাপদ নন।

ঝুঁকি কমানোর উপায় জানতে দেখুন ডিমেনশিয়া প্রতিরোধের জীবনযাত্রা।

অনেকে যা জানতে চান

মা-বাবার ছিল, আমারও কি হবে?

বেশিরভাগ ডিমেনশিয়া সরাসরি বংশগত নয়, যদিও নিকট আত্মীয়ের থাকলে ঝুঁকি কিছুটা বাড়ে। অল্প বয়সে শুরু হওয়া কিছু বিরল ধরন পরিবারে বেশি চলে।

রাতে খুব অস্থির হয়ে পড়েন, কী করব?

দিনে রোদে হাঁটা, দুপুরে বেশি না ঘুমানো, সন্ধ্যায় ঘরে পর্যাপ্ত আলো রাখুন। তবু সমস্যা থাকলে চিকিৎসককে জানান; নিজে থেকে ঘুমের ওষুধ দেবেন না, বয়স্কদের পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।

How to bookকীভাবে বুক করবেনकैसे बुक करें Chamber visit: call 91638 15795. Video consultation: book online and choose your time.চেম্বারে দেখাতে: ৯১৬৩৮ ১৫৭৯৫-এ ফোন করুন। ভিডিও পরামর্শ: অনলাইনে বুক করে নিজের সময় বেছে নিন।चेंबर में दिखाने के लिए: 91638 15795 पर कॉल करें। वीडियो परामर्श: ऑनलाइन बुक करें और अपना समय चुनें। Callফোন করুনकॉल करेंBook video consultationভিডিও পরামর্শ বুক করুনवीडियो परामर्श बुक करें

General health information, not a diagnosis or a substitute for seeing a doctor. If you are thinking of harming yourself, call Tele-MANAS 14416 (free, 24×7) or 112 now.এই লেখাটি সাধারণ স্বাস্থ্য-তথ্য, রোগনির্ণয় বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। নিজের ক্ষতি করার চিন্তা এলে এখনই টেলি-মানস ১৪৪১৬ (বিনামূল্যে, ২৪ ঘণ্টা) বা ১১২-এ ফোন করুন।यह लेख सामान्य स्वास्थ्य जानकारी है, निदान या डॉक्टर की सलाह का विकल्प नहीं। ख़ुद को नुकसान पहुँचाने के विचार आएँ तो अभी टेली-मानस 14416 (मुफ़्त, 24×7) या 112 पर कॉल करें।

WhatsApp to bookহোয়াটসঅ্যাপে বুকিংव्हाट्सऐप पर बुकिंग